1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

জুমার খুৎবায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বক্তব্য দেয়ার আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

জুমার খুৎবায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বক্তব্য দেয়ার আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের।

মোঃ আজিজুর রহমান,তানোর প্রতিনিধি

প্রত্যেক নবী ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ ইসলামি আইন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার মেহনত করেছেন। সেজন্য সম্মানিত খতিবগণকে জুমার খুৎবায় সূরা বাকারা ২৪৭, ২৫১, ২৫৯, ২৫৮ সূরা সোয়াদ ৩৫, সূরা মায়েদা ২০, সূরা বানী ইস্রাইল ৮০, সূরা ইউসুফ ৫৫ নং আয়াতের ভিত্তিতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বক্তব্য প্রদান করার আহ্বান করছি।

সোমবার (১৬ সেপ্টেম্বর)  রাজশাহী জেলার তানোর উপজেলা অডিটোরিয়ামে ওলামা মশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ আহ্বান জানান।

তিনি বলেন, আল্লাহ বলেছেন যদি তোমাদের জমিনে ক্ষমতা দিই তাহলে ক্ষমতাবানের চারটি কাজ- ১. নামাজ কায়েম করবে। ২. যাকাত প্রতিষ্ঠা করবে। ৩. সৎ কাজের আদেশ ৪. অসৎ কাজে বাধা দেবে।

তিনি আরও বলেন, মসজিদের সভাপতি হবে নামাজি ও যাকাত দাতা। কোনাে বেনামাজি লোক মসজিদের সভাপতি থাকতে পারবেন না। কোনো কমিটিতে বেনামাজি থাকলে সে কমিটি ভেঙে নামাজি কোরআন কায়েমের আন্দোলনে বিশ্বাসীদের মসজিদ মাদ্রাসার সভাপতি নির্বাচিত করুন।

সম্মেলনে বিশেষ অতিথি ওলামা বিভাগের জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক আবদুল খালেক, মাওলানা আব্দুল খালেক, ড. ওবায়দুল্লাহ রাজশাহী মহানগর ওলামা বিভাগের নেতা মাওলানা রুহুল আমিন বক্তব্য রাখেন।

ক্বারী আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা জামিলুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আনিসুর রহমান,হাফেজ সৈয়দ আলী, দেবীপুর রহমানিয়া মাদ্রাসা মুহতামিম আবুল কালাম আজাদ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD