জুমার খুৎবায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বক্তব্য দেয়ার আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের।
মোঃ আজিজুর রহমান,তানোর প্রতিনিধি
প্রত্যেক নবী ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ ইসলামি আইন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার মেহনত করেছেন। সেজন্য সম্মানিত খতিবগণকে জুমার খুৎবায় সূরা বাকারা ২৪৭, ২৫১, ২৫৯, ২৫৮ সূরা সোয়াদ ৩৫, সূরা মায়েদা ২০, সূরা বানী ইস্রাইল ৮০, সূরা ইউসুফ ৫৫ নং আয়াতের ভিত্তিতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বক্তব্য প্রদান করার আহ্বান করছি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী জেলার তানোর উপজেলা অডিটোরিয়ামে ওলামা মশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ আহ্বান জানান।
তিনি বলেন, আল্লাহ বলেছেন যদি তোমাদের জমিনে ক্ষমতা দিই তাহলে ক্ষমতাবানের চারটি কাজ- ১. নামাজ কায়েম করবে। ২. যাকাত প্রতিষ্ঠা করবে। ৩. সৎ কাজের আদেশ ৪. অসৎ কাজে বাধা দেবে।
তিনি আরও বলেন, মসজিদের সভাপতি হবে নামাজি ও যাকাত দাতা। কোনাে বেনামাজি লোক মসজিদের সভাপতি থাকতে পারবেন না। কোনো কমিটিতে বেনামাজি থাকলে সে কমিটি ভেঙে নামাজি কোরআন কায়েমের আন্দোলনে বিশ্বাসীদের মসজিদ মাদ্রাসার সভাপতি নির্বাচিত করুন।
সম্মেলনে বিশেষ অতিথি ওলামা বিভাগের জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক আবদুল খালেক, মাওলানা আব্দুল খালেক, ড. ওবায়দুল্লাহ রাজশাহী মহানগর ওলামা বিভাগের নেতা মাওলানা রুহুল আমিন বক্তব্য রাখেন।
ক্বারী আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা জামিলুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আনিসুর রহমান,হাফেজ সৈয়দ আলী, দেবীপুর রহমানিয়া মাদ্রাসা মুহতামিম আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM