1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

ভৈরবে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

ভৈরবে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে বাদশা মিয়া (৫৫) নামের এক ডেকোরেশন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় তার নিজ দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায় নিহত বাদশা মিয়া পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মুন্সিবাড়ির মৃত বীরমুক্তিযোদ্ধা আব্দুর মজিদ মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিহত বাদশা মিয়া তার বাদশা ডেকোরেশন নামে নিজ প্রতিষ্ঠানের পিছনের গোদাম ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়  একটি শিশু। পরে শিশুটি তার পরিবার ও নিহতের পরিবারকে বিষয়টি জানালে  তারা এসে ঝুলন্ত অবস্থা বাদশাকে দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয়দের সাথে কথা বললে জানা যায়, বাদশা মিয়ার ৪ পুত্রের মধ্যে তৃতীয় ছেলে সাবা মাদকাসক্ত ও খারাপ প্রকৃতির। সেই ছেলে গত দুইদিন আগে একটি মোটরসাইকেল চুরি করে বিক্রি করে দেয়। পরবর্তিতে  মোটরসাইকেল মালিক  গাড়ি ফিরিয়ে দিতে বাবা বাদশাকে চাপ দেয়। সাবা মাদকাসক্ত হয়ে বাবা-মাকে প্রতিনিয়ত  জ্বালা যন্ত্রণা করায় শুক্রবার (৬ সেপ্টেম্বর) নিজ ছেলেকে পুলিশে সোপর্দ করে বাবা বাদশা।জানা যায়  সাবা বিভিন্ন অপরাধে একাধিকবার গ্রেপ্তার হয়েছে ৷এছাড়াও বাদশা মিয়ার বাকি দুই  ছেলেও তাকে পারিবারিকভাবে যন্ত্রণা দিত বলে জানা যায়।এই বিষয়ে ভৈরব থানা উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত প্রায় টায় দিকে নিহতের নিজ দোকান থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আগামীকাল রবিবার লাশের ময়না তদন্ত করার পর রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD