ভৈরবে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে বাদশা মিয়া (৫৫) নামের এক ডেকোরেশন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় তার নিজ দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায় নিহত বাদশা মিয়া পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার মুন্সিবাড়ির মৃত বীরমুক্তিযোদ্ধা আব্দুর মজিদ মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিহত বাদশা মিয়া তার বাদশা ডেকোরেশন নামে নিজ প্রতিষ্ঠানের পিছনের গোদাম ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় একটি শিশু। পরে শিশুটি তার পরিবার ও নিহতের পরিবারকে বিষয়টি জানালে তারা এসে ঝুলন্ত অবস্থা বাদশাকে দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয়দের সাথে কথা বললে জানা যায়, বাদশা মিয়ার ৪ পুত্রের মধ্যে তৃতীয় ছেলে সাবা মাদকাসক্ত ও খারাপ প্রকৃতির। সেই ছেলে গত দুইদিন আগে একটি মোটরসাইকেল চুরি করে বিক্রি করে দেয়। পরবর্তিতে মোটরসাইকেল মালিক গাড়ি ফিরিয়ে দিতে বাবা বাদশাকে চাপ দেয়। সাবা মাদকাসক্ত হয়ে বাবা-মাকে প্রতিনিয়ত জ্বালা যন্ত্রণা করায় শুক্রবার (৬ সেপ্টেম্বর) নিজ ছেলেকে পুলিশে সোপর্দ করে বাবা বাদশা।জানা যায় সাবা বিভিন্ন অপরাধে একাধিকবার গ্রেপ্তার হয়েছে ৷এছাড়াও বাদশা মিয়ার বাকি দুই ছেলেও তাকে পারিবারিকভাবে যন্ত্রণা দিত বলে জানা যায়।এই বিষয়ে ভৈরব থানা উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত প্রায় টায় দিকে নিহতের নিজ দোকান থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আগামীকাল রবিবার লাশের ময়না তদন্ত করার পর রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM