1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম।

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অফিস সহকারীর দুর্নীতির অভিযোগে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অফিস সহকারীর দুর্নীতির অভিযোগে মানববন্ধন

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

পদোন্নতি, বেতন সমতাকরণ, এনওসি প্রদানে ঘুষ গ্রহণ সহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডলের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর, বুধবার সকাল ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

মানববন্ধন কর্মসূচিতে জেলার ৫টি উপজেলা থেকে ২শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করে।

মানববন্ধনের শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল ও অফিস সহকারী জাকির হোসেনকে ৭দিনের মধ্য রাজবাড়ী থেকে অপসারণ করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষকরা রাজবাড়ী প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।

পরে তারা রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD