1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম।

রাজশাহীতে পদ্মায় নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ                       

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

রাজশাহীতে পদ্মায় নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার।

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি

পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাঝারদিয়াড়ে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার ২ সেপ্টেম্বর রাত ১০টায় নদীর চরখানপুর এলাকা থেকে লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

উদ্ধার হওয়া দুইজন হলেন- চর মাজারদিয়াড় এলাকার এনামুলের ছেলে রাজুু (২১) ও খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩০)। হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় রাজশাহী শহরের ওপারে চর মাজারদিয়াড় এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় থাকা ১৬ জন শ্রমিকের মধ্যে ১২ শ্রমিক সাঁতরে পাড়ে গেলেও নিখোঁজ ছিলেন চারজন। রাতেই রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই এলাকায় গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সোমবার বেলা ১১টার পর উদ্ধার অভিযান শেষ হয়।

স্বজনরা জানান, একই পরিবারের তিনজন মারা গেছে। নদীতে সারারাত খোঁজাখুঁজি করেছে। যারা নদীতে ডুবে নিখোঁজ হয়েছে তারা বেঁচে থাকলে এতোক্ষণ পাওয়া যেত। কিন্তু একজনকেও পাইনি। লাশগুলো পেলেও মনে সান্ত্বনা পেতাম।’

এভাবে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন পদ্মা নদীতে নিখোঁজ রাজুর নানী আশরাফুন বেগম ( ৭০)। আশরাফুন বেগম সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর গুড়িপাড়ার চর মাজারদিয়াড় ঘাটে এভাবে কথাগুলো বলছিলেন।

তিনি বলেন, তারা মধ্যচরে জমিতে টমেটো লাগিয়ে সন্ধ্যায় নৌকায় বাসায় ফিরছিল। এ সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এরপরে তারা সাঁতরে সবায় পাড়ে উঠেছে, চারজন উঠতে পারেনি। নিখোঁজ ব্যক্তিরা হলেন, চর মাজারদিয়াড় এলাকার এনামুলের ছেলে রাজুু (২১), এন্তাজুলের ছেলে সবুজ (২১), খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩০) ও কালামের ছেলে ফারুক (১৮)। জানা গেছে, রাজু ও সবুজ চাচাতো ভাই। মোহম্মদ আলী রাজুর দুলাভাই। রাজুর প্রতিবেশি ভাই হয় ফারুক।

এ বিষয়ে পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারের কাজ করছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক একেএম মুর্শেদ জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। আপাতত অভিযান আর চালানো হবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD