1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম।

দুর্গাপূজায় কোনো মতলববাজ যেন শান্তি নষ্ট করতে না পারে: জামায়াতের আমির। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত

দুর্গাপূজায় কোনো মতলববাজ যেন শান্তি নষ্ট করতে না পারে: জামায়াতের আমির

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিতে বসবাস করবে। দুর্গাপূজাকে সামনে রেখে যেন কোনো মতলববাজ সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সঙ্গে আছেন।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে একথা বলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করে ঢাকায় ফেরার পথে দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রাবিরতি দিয়ে উপস্থিত নেতাকর্মীদের সম্মানে সংক্ষিপ্ত এ পথসভা করেন ডা. শফিকুর রহমান।

এ সময় তিনি বলেন, ‘স্বৈরাচার বিদায় নেওয়ার পরে কোনো ধরনের মসিবতে যেন জাতি না পড়ে, এজন্য আমাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। দেশ আমাদের সবার, ফরিদপুর ও রাজবাড়ী জেলাকে আপনারা পাহারা দেবেন।

যেভাবে সাড়ে ১৫ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা সবাই লড়াই করে গেছি, ইনশাআল্লাহ ন্যায়-সত্য ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই-আন্দোলন অব্যাহত থাকবে। ’

ডা. শফিকুর রহমান বলেন, ‘চিরস্থায়ী শান্তি পেতে হলে চিরস্থায়ী শান্তির রাস্তা বের করতে হবে। এটি হলো আল্লাহর দেওয়া কোরআনের রাস্তা। এ রাস্তা ধরে বাংলাদেশ আগাবে ইনশাআল্লাহ। এ জন্য আমাদের সবার প্রস্তুতি নিতে হবে। যেদিন এ রাস্তা চলে আসবে সেদিনই বাংলাদেশে শান্তি কায়েম হবে। শান্তি পাবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। শান্তি পাবে বাংলার জনসাধারণ।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বদর উদ্দিনসহ স্থানীয় ও ফরিদপুর, রাজবাড়ী জেলার নেতাকর্মী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD