1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

চৌদ্দগ্রামে ভার্ড কামালের উদ্যোগে শতাধিক বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২২৩ বার পঠিত

চৌদ্দগ্রামে ভার্ড কামালের উদ্যোগে শতাধিক বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার সালমা
কুমিল্লা জেলা পরিষদের সদস্য, ভার্ড (VARD) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর এমরানুল হক কামাল (ভার্ড কামাল) এর নিজস্ব অর্থায়নে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা, মলিয়ারা, ভানুশ্বর ও কাগাইশ গ্রামে বন্যা দুর্গত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

রবিবার (২৫ আগষ্ট) জেলা পরিষদ সদস্যের নিজ কার্যালয়ে বন্যা দুর্গত পরিবারের সদস্যদের নিকট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কানকাপৈত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন, সমাজ সেবক মো: জসিম উদ্দিন, মো: আলাউদ্দিন, মো: মোস্তফা, আবু বক্কর সিদ্দিক, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের ম্যানেজার শ্যামল চন্দ্র দাস, কর্মকর্তা মো: রুমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রত্যেক পরিবারকে প্যাকেট ভর্তি চাউল-১০ কেজি, আলু-৩ কেজি, তেল-১লিটার লবন-১ কেজি, মসুরের ডাল-১ কেজি করে দেওয়া হয়। খাদ্য সামগ্রী পেয়ে ভার্ড কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্যা দুর্গত পরিবারের সদস্যরা।

এমরানুল হক কামাল (ভার্ড কামাল) জানান,
“পরবর্তীতে বন্যার্তদের মাঝে আরও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। দ্বিতীয় ধাপে ক্ষতিগ্রস্তদের বাড়ী-ঘর মেরামতের জন্য আর্থিক অনুদান প্রদান করা হবে”।

জানা যায়, তিনি ভার্ড নামক স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠা করেছে ১৯৮৮ সালে। তিনি ১৯৯৮ সালে সিলেট ও সুনামগন্জ জেলায় ৩টি ভার্ড চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন ও চৌদ্দগ্রামে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে লক্ষ লক্ষ চক্ষু রোগীদর বিনামূল্যে ও স্বল্পমূল্যে আধুনিক চক্ষু সেবা দিয়ে আসছেন।
তিনি বিগত ৪৫ বৎসর থেকে সমাজের অসহায় মানুষের জন্য সেবা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD