1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক হাইমচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রূপগঞ্জে আওয়ামীলীগ সমর্থিত মেয়রকে শেল্টার দিয়ে বিএনপি নেতাদের এলাকায় মহড়া। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২০৬ বার পঠিত

রূপগঞ্জে আওয়ামীলীগ সমর্থিত মেয়রকে শেল্টার
দিয়ে বিএনপি নেতাদের এলাকায় মহড়া

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত মেয়র দেওয়ান আবুল বাশার বাদশাকে শেল্টার দিয়ে এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। সরকারিভাবে কাঞ্চন পৌরসভা ও তারাব পৌরসভার মেয়রসহ সারাদেশের মেয়রদের স্বস্ব পদ থেকে অব্যাহতি দেয়। সরকারি নির্দেশনা উপেক্ষো করে কয়েকজন বিএনপি নেতাকর্মী মিলে দেওয়ান আবুল বাশার বাদশাকে কাঞ্চন পৌরসভায় মেয়রের চেয়ারে বসান বলে অভিযোগ করে স্থানীয়রা। সোমবার উপজেলার বেলা ১২ টার েিদক কাঞ্চন পৌরসভায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীলীগের প্রচারণায় অংশ নেওয়ায় দেওয়ান আবুল বাশার বাদশাকে কাঞ্চন পৌর বিএনপির সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। পরে দেওয়ান আবুল বাশার বাদশা আওয়ামীলীগে যোগ দেন। পরে চলতি বছরের ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী দেওয়ান আবুল বাশার মেয়র পদে বিজয়ী হন। গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেওয়ান আবুল বাশার বাদশা পলাতক ছিল। সোমবার বেলা ১২ টার দিকে কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান ও কাঞ্চন পৌর যুবদলের সদস্য সচিব কোহিনুরসহ বিএনপি নেতারা মিলে দেওয়ান আবুল বাশার বাদশাকে শেল্টার দিয়ে কাঞ্চন বাজারে মহড়া দেয়।
মলিকুল ও কোহিনূর কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপুর সময়র্থক।
সরকারিভাবে কাঞ্চন পৌরসভা ও তারাব পৌরসভার মেয়রসহ সারাদেশের মেয়রদের স্বস্ব পদ থেকে অব্যাহতি দেয়। সরকারি নির্দেশনা উপেক্ষো করে কয়েকজন বিএনপি নেতাকর্মী মিলে দেওয়ান আবুল বাশার বাদশাকে কাঞ্চন পৌরসভায় মেয়রের চেয়ারে বসান বলে অভিযোগ করে স্থানীয়রা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD