1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুন্সীগঞ্জে প্রায় দুই শতাধিক অস্ত্র ও ৮ হাজার গোলাবারুদ পুলিশকে হস্তানন্তর করলো সেনাবাহিনী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৬২ বার পঠিত

মুন্সীগঞ্জে প্রায় দুই শতাধিক অস্ত্র ও ৮ হাজার গোলাবারুদ পুলিশকে হস্তানন্তর করলো সেনাবাহিনী

সালমান হাসান, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর, টংগিবাড়ী থানা ও জেলা ট্রাফিক কার্যালয়-সদর পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া প্রায় দুই শতাধিক সরকারি অস্ত্র,ও ৮ হাজার গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সরঞ্জাম উদ্ধার এবং ফেরত পাওয়ার পর পুলিশকে বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী।

রোববার বেলা ১১ টার দিকে শহরের সার্কিট হাউজে অস্থায়ী সেনাক্যাম্পে জেলা পুলিশ সুপার মো. আসলাম খানকে সেনা হেফাজতে থাকা ১৪০ টি অস্ত্র, ৩৯৩৪ টি গোলাবারুদ ও সরকারি বিভিন্ন সরঞ্জাম বুঝিয়ে দেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন।

পরে দুপুর সাড়ে ১২ টার দিকে টংগিবাড়ী থানা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন ও পুলিশের কর্মকর্তাদের কাছে ৭৯ টি অস্ত্র ও ৩৮৯১ টি গোলাবারুদ বুঝিয়ে দেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লস।

লুট হওয়া সেসব অস্ত্র সেনাবাহিনীর আহবানে সেনাক্যাম্পে ফেরত দেন অনেকেই,বেশ কিছু অস্ত্র-সরঞ্জাম অভিযান চালিয়ে উদ্ধার করে সেনাবাহিনী।

মুন্সীগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন বলেন, ‘লুট হওয়া বেশিরভাগ জিনিস নাগরিকরা সেনাবাহিনীর আহবানে জমা দিয়েছেন। এছাড়া বেশ কিছু জায়গায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে।

সরকারি অস্ত্রসহ লুট হওয়া যে কোন সরঞ্জাম কোন নাগরিকদের কাছে এখনো রয়ে গেলে আগামী ২৩ আগস্টের মধ্যে জমা দিতে হবে। এর পরে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন”এখনো কি পরিমাণ অস্ত্র-গোলাবারুদ মিসিং আছে সেটা জানা যায়নি।

তবে পুলিশ সুপার শীঘ্রই সেটি প্রকাশ করতে পারবেন বলে আশা করি।’

প্রসঙ্গত-গেল ৫ আগস্ট বিকালে শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগ সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে মুন্সীগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে বিজয় মিছিল নিয়ে উল্লাস করতে করতে বাইরে বেড়িয়ে যান হাজার হাজার মানুষ।

পরে বিক্ষুদ্ধ জনতার মিছিল থেকে শহরের সুপারমার্কেট এলাকায় জেলা ট্রাফিক কার্যালয় ও সদর ফাঁড়ি, থানারপুল এলাকায় সদর থানায় আগুন দেয়ার পাশাপাশি অস্ত্র-সরঞ্জাম লুটের ঘটনা ঘটে। ভাঙচুরের পর লুট হয় টংগিবাড়ী থানায়ও।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD