1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নেত্রকোনার কলমাকান্দায় সেনাবাহিনীর অভিযানে ৮০ বস্তা ভারতীয় চিনি ও ৫ শত পিস কম্বল জব্দ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় সেনাবাহিনীর অভিযানে ৮০ বস্তা ভারতীয় চিনি ও ৫ শত পিস কম্বল জব্দ

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় সেনাবাহিনী ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার ইশবপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০ বস্তা ভারতীয় চিনি ও ৫০০ পিস কম্বল সহ ৩ চোরাকারবারিকে আটক করেছে।নেত্রকোনায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নেত্রকোনা জেলার ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এক শ্রেণির চোরাকারবারি দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে মাদক, চিনি ও নানা ধরনের প্রসাধনী সামগ্রী আমদানি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শফিকের নেতৃত্বে একটি টহল দল শুক্রবার (১৬ আগস্ট) ভোর রাত আনুমানিক ৪ টা ৪৫ মিনিটের দিকে ইশবপুর এলাকায় বিভিন্ন বাড়ি ও দোকানপাটে অভিযান চালিয়ে ৮০ বস্তা ভারতীয় চিনি ও ৫০০ পিস কম্বল জব্দ এবং চোরাচালানের সাথে সম্পৃক্ত তিন চোরাকারবারিকে আটক করে। আটককৃত চোরাকারবারিরা হচ্ছে শহিদুল ইসলাম (৩২), মোহাম্মদ মৌলু মিয়া (২৮) এবং হুমায়ুন কবির (৩৮)। জব্দ মালামালের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। তিনি আরো জানান, এই চক্রের সাথে অনেকেই জড়িত রয়েছে। উক্ত চোরাচালানকারী চক্রের মূল হোতাদের আটক করার কার্যক্রম অব্যাহত থাকবে। আটককৃত ৩ জন চোরাকারবারীকে দুপুরে কলমাকান্দা থানায় হস্তান্তরের করা হয়েছে। জব্দকৃত মালামাল বিজিবির মাধ্যমে নেত্রকোনা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD