1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, আহত ৬। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, আহত ৬

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট, হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৬ আগষ্ট  মঙ্গলবার সকালে ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায় এঘটনা ঘটে।

এ হামলার ঘটনায় ব্যবসায়ী মোবারক হোসেন সহ তার পরিবারের ছয়জন আহত হয়েছে। আহতরা হলেন  মোবারক হোসেন (৫৫) সোহরাব হোসেন (৪৫) ইসমাইল হোসেন (৪২) রোকেয়া বেগম (৫৮) মুক্তা বেগম (৩২) মৌসুমী বেগম (২৮) আহতদেরকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী মোবারক হোসেন জানান জমি সংক্রান্ত বিরুদের জের ধরে বেশ কিছুদিন ধরেই আমার কাছ থেকে সন্ত্রাসীরা ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসী মারুফ হোসেন,  ইউসুফ ভুইয়া, রাব্বি ভুইয়া, রামিম ভূঁইয়া, জিকরুল ভুইয়া, আব্দুর রশিদ ভূঁইয়া, কাউসার ভূঁইয়া, হুমায়ুন ভূইয়া, স্বপন ভূঁইয়া, শাহরিয়ার হোসেন, আনিস মিয়া, কাসেম আলী সহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার বসত বাড়িতে এসে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের হোসেন জানান এ ঘটনার একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD