1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুরে শিক্ষার্থীদের তুলির ছোঁয়ায় নতুন সাজে বিভিন্ন স্থাপনার দেয়াল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

শেরপুরে শিক্ষার্থীদের তুলির ছোঁয়ায় নতুন সাজে বিভিন্ন স্থাপনার দেয়াল

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুররে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের তুলির ছোঁয়ায় নতুন সাজে সজ্জিত হচ্ছে বিভিন্ন স্থাপনার দেয়াল। ‘এসো শেরপুর সাজাই’ গ্রুপের উদ্যোগে শহরের ডিসি গেট, সরকারি কলেজ, খরমপুর, থানামোড়, খোয়ারপাড় শাপলা চত্বরসহ বিভিন্ন স্থাপনায় শিক্ষার্থীদের এমন চিত্র আঁকতে দেখা গেছে।

দেশকে ভালোবেসে আগলে রাখি, তুমি কে আমি কে বাংলাদেশ, আমার বিচার তুমি কর তোমার বিচার করবে কে, চাঁদা দিলেও মাইর নিলেও মাইর, আইন মানে না যে, দেশদ্রোহী সে, এমন নানান প্রতিবাদী উক্তি শোভা পাচ্ছে শহরের গুরুত্বপূর্ণ দেয়ালে দেয়ালে।

যে দেয়ালে ছিল বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা। তার পরিবর্তে আজ সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রঙ তুলির ছোঁয়ায় ফুটে তুলেছে কোটা আন্দোলনের শ্লোগানসহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি।

‘এসো শেরপুর সাজাই’ গ্রুপের উদ্যোগে শহরের ডিসি গেট, সরকারি কলেজ, খরমপুর, থানামোড়, খোয়ারপাড় শাপলা চত্বর সহ বিভিন্ন স্থাপনায় শিক্ষার্থীদের এমন চিত্র আঁকতে দেখা গেছে।

এ সময় শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী সোহেল রানা বলেন, এসো শেরপুর সাজাই গ্রুপের উদ্যোগে আমরা বিভিন্ন স্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন সহ নানান উক্তি দিয়ে সাধারণ মানুষকে মেসেজ দিচ্ছি। আমরা চাই বাংলাদেশ তথা শেরপুর সুন্দর ভাবে সাজিয়ে উঠুক। শেরপুরকে সুন্দর ভাবে সাজাতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

একজন দর্শনার্থী বলেন, দেয়ালে দেয়ালে রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়ালে দেয়ালে লিখন চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন উক্তি স্লোগান লিখছে দেখতে সুন্দরই লাগছে।

পরিবেশবাদী সংগঠন ক্লিপআপ শেরপুর’র সদস্য আশরাফুল ইসলাম জানান, শেরপুর শহর অপরিচ্ছন্ন ছিল আমরা প্রায় ৩শতাধিক ভলান্টিয়ার শহরকে পরিচ্ছন্ন করেছি। এখন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে দেয়ালে রং তুলিতে দেয়াল লিখন করছে। সেই সঙ্গে দেয়ালগুলোতে বিভিন্ন চিত্র,উক্তি,ছবি আঁকা হচ্ছে। এটি পরিবেশের জন্য এবং শহর সৌন্দর্যে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD