1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেহেরপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইসকন মন্দির পরিদর্শন ও সাহায্য প্রদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

মেহেরপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইসকন মন্দির পরিদর্শন ও সাহায্য প্রদান

মেহেরপুর প্রতিনিধি
ছাত্র-জনতার গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। গণআন্দোলনের মুখে সরকার পতনে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে মেহেরপুরের ইসকন মন্দির পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

শনিবার (১০ আগষ্ট ) বেলা সাড়ে ১১ টার দিকে ইসকন মন্দির পরিদর্শন ও আর্থিক এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়।

এসময় ভিন্ন ধর্মালম্বীদের বসতবাড়ি এবং বিরাধী মতের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। তিনি বিএনপি‘র নেতা-কর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মন্দির রক্ষার অহবান জানান।

পরিদর্শনকালে পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাদ্দাম, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট খোকন আহমেদ, অ্যাডভোকেট স্বপন, অ্যাডভোকেট তুহিন অরণ্য উপস্থিত থেকে ইসকন মন্দিরের পুরোহিত সুমোহন কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD