1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপগঞ্জের ট্রাফিক নিয়ন্ত্রণে ও পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

রূপগঞ্জের ট্রাফিক নিয়ন্ত্রণে ও পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
ঢাকা-সিলেট মহাসড়ক, পূর্বাচলের ৩০০ফুট সড়ক, রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কসহ রূপগঞ্জের অভ্যন্তরিণ সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে শিক্ষার্থীরা। তারা রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিস্কার ও পরিচ্ছনতায় নিয়োজিত রয়েছে। গত দুই দিন ধরে সকাল১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করছে।
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, বরপা, কাঞ্চন, তারাবো, মুড়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকার রাস্তা-ঘাটের ময়লা আবর্জনা পরিস্কার করে। লোকজনদেরকে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল ও যানজট নিরসনে কাজ করছে তারা। এ সময় ভুলতা স্কুল এন্ড কলেজ, কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজ, পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ, হাজী নূরউদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়সহ রূপগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহন করে।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চালক শহিদুল্লাহ মিয়া বলেন, সড়কে ট্রাফিক না থাকায় খুবই যানজট হচ্ছিল। ছাত্ররা এখন খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। এদের দেখে বোঝার উপায় নেই তারা ছাত্র। মনে হচ্ছে তারা প্রশিক্ষণ নিয়ে মাঠে নেমেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা ঘোষণা দিয়েছেন- শিক্ষার্থীদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে। তাদের ডাকে আন্দোলনের শুরু থেকে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে আন্দোলনকে সফল করেছে। সামনেও কেন্দ্রীয় প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করার আহবান জানান সমন্বয়করা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD