1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনায় নিহত কনস্টেবলকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

খুলনায় নিহত কনস্টেবলকে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন

মোঃশাকিল শেখ স্টাফ রিপোর্টার
আজ ৩ আগস্ট শনিবার দুপুর ৩টায় খুলনা মহানগরীতে চলমান আন্দোলনে অনুপ্রবেশকারী দুষ্কৃতকারীদের সাথে গতকালের সংঘর্ষে মৃত্যুবরণকারী শহীদ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে রাষ্ট্রীয় রীতিতে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে গার্ড অব অনার প্রদান প্রদান করা হয়।
এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম মহোদয় সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ কনস্টেবল সুমন কুমার ঘরামীর কফিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে ধর্মীয় রীতি অনুযায়ী শেষ কৃত্য সম্পাদনের জন্য তার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হওয়ায় ইন্সপেক্টর-জেনারেল (আইজিপি)’র পক্ষ থেকে এবং কেএমপি’র পুলিশ কমিশনার’র পক্ষ থেকে সুমনের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) মোছাঃ তাসলিমা খাতুন-সহ নিহত সুমনের পিতা-মাতা, পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD