1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

গোয়ালন্দে মরা পদ্মায় অবৈধ বালু উত্তোলন, ব্যবস্থা গ্রহণে আশ্বাস ইউএনও “জ্যোতি বিকাশ চন্দ্রের”। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৮২ বার পঠিত

 

গোয়ালন্দে মরা পদ্মায় অবৈধ বালু উত্তোলন, ব্যবস্থা গ্রহণে আশ্বাস ইউএনও “জ্যোতি বিকাশ চন্দ্রের”

সুজন খন্দকার ঃ মহামান্য হাইকোর্টের রায় অনুসারে পদ্মা ও তার শাখা নদী থেকে অনুমতি ছাড়া অবৈধ বাংলা ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারী করেছে হাইকোর্ট।

এই রায়কে অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ফইজদ্দিন মাত্তার পাড়া সংলগ্ন মরাপদ্মা নদী থেকে একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে

দীর্ঘ ৩ বছর যাবত প্রকাশ্যে প্রতিদিন লাখ লাখ টাকার বালু উত্তোলন করে বিক্রি করছে।

এতে হুমকির মুখে পড়েছে অত্র এলাকার অন্তত ২০ গ্রামের লাখো মানুষ। সেইসাথে নদী ভাঙ্গনের কবলে পড়েছে অন্তত ২০০ বিঘা ফসলি জমি,বাড়ীঘর-বসতভিটা সহ নানা স্থাপনা।

ভুক্তভোগী কাজল বেগম বলেন, বালু উত্তোলনকারী ব্যক্তিরা প্রভাবশালি হওয়ায় বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। এতে ভিটেমাটি হারীয়ে পথে বসতে শুরু করেছে তারা।

আরেক বাসিন্দা কুদ্দুস আলম বলেন,এই চক্র সবাইকে ম্যানেজ করে বালু উত্তোলন করছে। কেউ তাদের কিছুই করতে পারে না।

মিনা বেগম নামে এক গৃহকর্মী বলেন,এখন পর্যন্ত এদের বিরুদ্ধে যেই কথা বলেছে সেই তাদের  হামলার শিকার হয়েছে। তাই প্রাণ ভয়ে সবাই মুখ বুঝে সহ্য করছে এই অত্যাচার।

আর উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলজার হোসেন মৃধা জানান,মরা পদ্মা থেকে বালু উত্তোলন করার কোন সুযোগ নেই। আমরা ইতিমধ্যে অভিযোগ পেয়েছি ইউএনও মহোদয়ের সাথে কথা বলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলছেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি একটি প্রভাবশালী চক্র অবৈধ ভাবে উজানচর ইউনিয়নের ফৈইজদ্দিন পাড়া সংলগ্ন মরা পদ্মা নদী থেকে বালু উত্তোলন করছে। অতি শিগ্রাই উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে মাঠে নামবে। অবৈধ বালু উত্তোলনকারী সে যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। ছাড় দেওয়া হবে না কাউকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD