1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

হিংসা -শেখ মোমতাজুল করিম শিপলু 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২২৬ বার পঠিত

হিংসা

শেখ মোমতাজুল করিম শিপলু

হিংসার ললাট কপাট খুলে ফুলদানিতে মন
পরের সুখে ঈর্ষা বুকে কাটায় সময় ক্ষণ।
গরীব ছেলে বিদেশ গেছে ধনীর মনে রেষ,
কপাল কুঁচকে ভাজ পড়েছে চিন্তার নাহি শেষ।
মুচির ছেলে জজ হয়েছে শেখের গেলো মান,
ব্রাহ্মণ ঠাকুর অহংবোধে ধরতে গেলো চান।
যশ খ্যাতি যার বাড়ছে নিত্য পরিশ্রমে ধন
দেখাদেখি হিংসুটে লোক কিনলো আমলী বন।
খবর কাগজ তৈয়ার করে কেউ করতেছে আয়,
মাথামোটা পয়সাওয়ালা ম্যাগাজিনে ধায়।
দেশের শৈলী ভুলে গিয়ে ভিন দেশীতে জন,
পরের রাঙা জীবন দেখে হিংসায় পোড়ায় বন।
পরের রূপে ঈর্ষান্বিত প্রসাধনী ক্রয়,
হৃদয় কালো মানুষগুলো করতে চায় যে জয়।
অন্যের ভালো সয়না প্রাণে খোঁজে শুধু ভুল,
এসব মানুষ সমাজের কীট ভুল নয়তো এক চুল।
অন্যের কর্ম নকলবাজে আয় করতে চায় ধন,
রূপের প্রলেপ মেখে অঙ্গে সুখে রাখে মন।
হিংসুটেদের কাছ থেকে ভাই থাকতে হবে দূর,
স্বার্থ যবে যায় ফুরিয়ে কর্কশ কন্ঠ সুর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD