1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

যারা রাজাকারের পক্ষ নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৭১ বার পঠিত

যারা রাজাকারের পক্ষ নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

যারা রাজাকারের পক্ষ নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি।
মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। এসময় যারা রাজাকারের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মাষ্টারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল, সদর থানা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ূব আলী খান, জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান তামান্না নাজনীন রেশমী।
এসময় বক্তারা বলেন, আদালতের কোনো মামলা নিয়ে কোন কথা বলা ঠিকনা। এই দেশে কোটা থাকতে হবে। যারা রাজাকারের পক্ষ নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ দেশ স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য। মুক্তিযোদ্ধাদের অবদানের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু বর্তমানের আন্দোলনরত শিক্ষার্থীরা সেটা অস্বীকার করছে। তারা মুক্তিযোদ্ধাদের কোনো গুরুত্বই দিচ্ছে না।
মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি জানিয়ে আন্দোলনকারীরা মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে অবমাননা করছে বলেও মন্তব্য করেন বক্তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD