1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

চাঁপাইনবাবগঞ্জে কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ

মোঃ আবু সুফিয়ান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থী ও পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীগণ।

১৬ জুলাই মঙ্গলবার সকাল ১০ টার দিকে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বারঘোরিয়া প্রান্তে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা কোটা সংস্কারের দাবি জানায়। তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও জাতীয় পতাকা ছিলো।

এ সময় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর দুই পাড়ের মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। একপর্যায়ে পলিটেকনিক ইন্সটিটিউট কলেজের অধ্যক্ষ আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেন।

পরে বেলা ১১ টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে বারঘরিয়া গোল চত্ত্বরে সরে যায়। এতে করে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু শিক্ষার্থীরা গোলচত্ত্বরে বিক্ষোভ অব্যাহত রাখে দুপুর পর্যন্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে বিকেল সাড়ে ৩ টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শান্তিমোড়ে মহাসড়ক অবরোধ করে। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে বক্তব্য দেন শিক্ষার্থীরা।

নবাবগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল অবরোধে অংশ নেয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে অপ্রীতিকর অবস্থা এড়াতে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD