1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

চরভাসানিয়া মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসার মুফতি হাবিবুল্লাহর ব্যাপক সাফল্য। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

চরভাসানিয়া মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসার মুফতি হাবিবুল্লাহর ব্যাপক সাফল্য

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী মাধবদী পাইকারচর চরভাসানীয়া মোহাম্মদিয়া দারুল উলুম এতিমখানা মাদ্রাসা,চরভাসানীয়া, মেঘনা বাজার, মুহতামিম হিসাবে মুফতি হাবিবুল্লাহ দীর্ঘ দিন যাবত সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন।মোতুয়ালির দায়িত্বে আছেন ডা: এ বি এম মাহবুবুর রহমান তিনি মাদ্রাসার সার্বিক দিক বিবেচনা করে মুফতি হাবিবুল্লাহ কে স্বপদে বহাল রেখেছেন। বিভিন্ন সময় অহেতুক বিভিন্নভাবে এলাকার কিছু বিপথগামী ব্যক্তি মাদ্রাসা সুনাম ক্ষুন্ন করার জন্য পাঁয়তারা করে আসছে। মুফতি হাবিবুল্লাহ সহ পরিচালনা কমিটি এবং মোতুয়ালি ডা:এ বি এম মাহবুবুর রহমান এগুলি শক্ত হাতে মোকাবেলা করে আসছেন বিধায় আজ মাদ্রাসা উন্নয়নের দিকে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন লোক আমাদের প্রতিবেদককে জানান মুফতি হাবিবুল্লাহ খুবই ভাল একজন হুজুর উনি থাকার কারণে মাদ্রাসাটি এত উন্নয়ন হয়েছে এবং মাদ্রাসায় শত শত ছাত্র লেখাপড়া করে আসছে পড়া লেখার মান ও অনেক ভালো নরসিংদীর মধ্যে এই মাদ্রাসাটির পড়ালেখার মানের দিক থেকে অন্যতম। একটি কু- চক্রিমহল ওনার পিছনে সব সময় লেগে আছে। ওনাকে কিভাবে এই মাদ্রাসা থেকে সরানো যায় আর সরানো গেলে তাদের হীন স্বার্থ হাসিল হবে বলে মনে করেন এলাকার সুধীমহল ।উক্ত মাদ্রাসায় রয়েছে ৩৩ জন শিক্ষক এবং ৬ জন স্টাফ এবং মোট ৪৫৪জন ছাত্র রয়েছে মাদ্রাসাটিতে। শিক্ষকরা শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম দিয়ে ছাত্রদেরকে মেধাবী করে তোলেন। অনেক সময় মাদ্রাসার শিক্ষকদের বেতন হতে খানার টাকা কাটা হয় বিষয়টি আলোচনা আসলেও কথাটি ঠিক নয়, সরাসরি এলাকার স্থানীয় লোকের উপস্থিতিতে কয়েকজন শিক্ষকের সাথে কথা বললে ওনারা জানান আসলে আমাদের বেতন থেকে কোন টাকা কাটা হয় না আমাদের বেতনের সমুদয় টাকা আমাদেরকে সঠিক সময়ে দিয়ে দেওয়া হয়। এই সময় এলাকার বিশিষ্ট ব্যাক্তি মো: মতিউর রহমান সহ কয়েকজন উপস্থিত ছিলেন। হুজুরের বিরুদ্ধে একটি প্রাইভেট মাদ্রাসা প্রতিষ্ঠা করার বিষয়টি আলোচনা আসলেও চরভাসানীয়া মোহম্মদীয়া দারুল উলুম এতিমখানা মাদ্রাসার স্বার্থে উক্ত প্রাইভেট মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান । হুজুরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এগুলি অবান্তর কোনটাই সঠিক নয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্র্যোন্ড প্রাপ্ত এতিমখানা। এলাকাবাসী জানান মাদ্রাসাটির লেখাপড়ার মান খুবই ভাল। এলাকাবাসী হুজুরের সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD