1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

বর্ষা শরৎ দুই ঋতু – শেখ মোমতাজুল করিম শিপলু 

  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২১১ বার পঠিত

বর্ষা শরৎ দুই ঋতু

শেখ মোমতাজুল করিম শিপলু

মুক্তোর টানা হীরের দানা
পরতে মানা নেই,
আষাঢ় বনে জলের সনে
মৎস্য কনে সেই।
বাদল ঝরে বৃক্ষের তরে
নীড়ের পরে আজ,
ঝাপায় কালো নেভায় আলো
ঈশান ভালো সাঁঝ।
গুড়ুম ডাকে বিজলির ফাঁকে
শূন্যে থাকে মেঘ,
বর্ষা মতি সহায় অতি
তীব্র গতি বেগ।
আষাঢ় মেলা শ্রাবণ খেলা
ভাদর বেলা শেষ,
নামতে শুরু স্রোতের কুরু
পলির পুরু দেশ।
শরৎ এসে কাশফুল হেসে
ভালোবেসে কয়,
দুঃখ ভুলে মানবকুলে
শিক্ষা তুলে লয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD