1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

ধামইরহাটে ৩ মাস ধরে গৃহবন্ধী অসহায় এক পরিবার পুকুরে সাতার কেটে বের হন বাড়ী থেকে। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

ধামইরহাটে ৩ মাস ধরে গৃহবন্ধী অসহায় এক পরিবার পুকুরে সাতার কেটে বের হন বাড়ী থেকে

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে প্রভাবশালীরা ৩ মাস ধরে গৃহবন্ধী করে রেখেছে এক অসহায় পরিবারকে। ভুক্তভোগী পরিবার বাড়ী থেকে বের হওয়ার রাস্তা না পেয়ে পুকুর দিয়ে সাতার কেটে ও কলা গাছের ভুর দিয়ে করেন যাতায়াত। মারপিটেরও শিকার হয়েছেন প্রতিপক্ষের দ্বারা, সুবিচার চেয়ে নওগাঁ কোর্টে মামলাও দায়ের করেছে ভুক্তভোগী এনতাজ আলী। ঘটনাটি উপজেলার খেলনা ইউনিয়নের উদয়শ্রীগ্রামে।
সরেজমিন গিয়ে জানা যায়, উদয়শ্রী গ্রামের রোস্তম আলীর ছেলে এনতাজ আলী দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন। বাড়ী থেকে বের হওয়ার রাস্তাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দে গত রমজান মাসে প্রতিপক্ষ আব্দুল কাইয়ুম ও আব্দুল হাই গং এনতাজ আলীর বাড়ী থেকে বের হওয়ার দুই দিকের রাস্তায় বাশের বেড়া দিয়ে ঘিরে পরিবারটিকে গৃহবন্দি করে রাখে। নিরুপায় হয়ে এনতাজ আলী বাড়ীর সামনে থাকা সরকারী খাস পুকুরে সাতার কেটে ও কলা গাছের ভুর দিয়ে বাহিরে যাওয়া আসা করেন। গৃহবন্ধী করেই প্রভাবশালীরা ক্ষান্ত হয়নি, তারা চলতি বছরের গত ২১ জুন দিনের বেলায় প্রতিপক্ষ আব্দুল কাইয়ুম ও পিয়ারা বেগমসহ অন্যান্যরা হামলা চালিয়ে এনতাজ আলীর স্ত্রী মতিজান বিবিকে মারপিটে বাম হাটু ভেঙ্গে দিলে স্থানীয়রা জখমীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় পরিবারে ভাংচুর চালিয়ে ধান বিক্রির ১ লাখ টাকা চুরিকরে নিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। তবে মারপিটের কথা স্বীকার করে মো. আজাহার আলীর ছেলে আব্দুল কাইয়ুম বলেন, ‘আমি রাস্তাটি মেম্বার-চেয়ারম্যানের নির্দেশেই বন্ধ করে দিয়েছি। অপরদিকে প্রতিপক্ষ আব্দুল হাইয়ের ছেলে সামিউল বলেন,‘কেউ কাউকে না মানায় নিজেদের মধ্যে গন্ডগোল চলাকালে চেয়ারম্যান-মেম্বারের নির্দেশেই রাস্তাটি আমরাই ঘিরে দিয়েছি।’
স্থানীয় সাইফুল ইসলামের স্ত্রী মোর্শেদা খাতুন বলেন,‘ রাত ১০ টা ১২টার সময় পুকুরে সাতার কেটে বাড়ীতে যান এনতাজ আলী, যা একটি অমানবিক কাজ, আমরা গ্রামবাসীরাও এই অন্যায়ের ন্যায্য বিচার চাই।
তবে খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী বলেন,‘ বাদী ও অভিযোগকারীদের চলাচলের জন্য আমরাই পরিষদ থেকে কর্মসৃজন কর্মসূচির মাধ্যমে রাস্তা করে দিয়েছি, আমি বা আমরা কারও রাস্তা বন্ধ করিনি, তারাই নিজেরাই একে অপরের দ্বন্দে এমনটি করেছে, আমরা এ বিষয়ে দায়ী নয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD