1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও।

অবৈধ সম্পদ অর্জনের দায়ে ঝিনাইগাতীর এক পুলিশ কনস্টেবলের নামে মামলা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

অবৈধ সম্পদ অর্জনের দায়ে ঝিনাইগাতীর এক পুলিশ কনস্টেবলের নামে মামলা

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর
শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের এক কনস্টেবলের নামে মামলা করেছে ডা. হেফজুল বারী খান। শরিফুল ইসলাম নামের এ পুলিশ কনস্টেবল তার অবৈধ সম্পদের মাধ্যমে শেরপুর জেলা শহরের গৌরীপুর কাজীবাড়ী এলাকায় একটি সুরমা পাঁচতলা প্রাসাদ বাড়ী নির্মাণ করেছে। ওই বাড়িতে তার পরিবার পরিজন নিয়ে বসবাস করেন এবং বাড়ীর বাকী ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। ওই বাড়ীর নির্মাণ ব্যয় আনুমানিক ২ কোটি টাকা হয়েছে বলে জানা গেছে। ইহা ছাড়াও ওই কনস্টেবল অবৈধভাবে অর্জিত টাকা দিয়ে শেরপুর পৌরসভার নৌহাটা মৌজাস্থ বিআরএস ১৪১ নং খতিয়ানের ৪৫৮ নং দাগে সাড়ে ৩ শতাংশ জমি জনৈক কামরুল হাসানের নিকট থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা উল্লেখ করে ওই জমির শ্রেণী কান্দা দেখিয়ে পর্চা জাল করিয়া দলিলে কম মূল্য দেখিয়ে ক্রয় করেছে। যাহার প্রকৃতপক্ষে মূল্য ৩৫ লক্ষ টাকার ঊর্ধ্বে । এছাড়াও তিনি বিগত ২০১১ সালে ৯২১ নং সাব কাবলা দলিল মূলে জনৈক শিরিনের নিকট হইতে দেড় শতাংশ ভূমি ৭ লক্ষ ৫০ হাজার টাকা ক্রয় করিয়াছে। এছাড়াও জানা অজানা তার রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। কনস্টেবল শরিফুল ইসলাম বর্তমানে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারের কার্যালয়ে কর্মরত আছেন বলে জানা গেছে। তার বিপি নং- ৮০০০০১৬৭১২। গ্রামের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামে।সে ২০০০ সালে পুলিশের কনস্টেবল পদে চাকরি লাভ করেন। এরপর তার এএসআই পদে পদোন্নতি হয়। এরপর থেকেই শুরু হয় তার অবৈধ সম্পদের পাহাড়।বিস্তারিত বিষয় উল্লেখ করে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত শেরপুরে ২০১৩ সালে দূর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা মোতাবেক ডা. হেফজুল বারী খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। কনস্টেবল শরিফুল ইসলামের পিতা আব্দুল মান্নান একজন অতিদরিদ্র কৃষক। এলাকাবাসীসহ অপরাপর কৃষকরা এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।এই দুর্নীতির নিউজ প্রকাশ করলে সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক কে প্রাণনাশের হুমকি দেন শরিফুলের ছোট ভাই সহিদুল ইসলাম।আসছে দ্বিতীয় পর্বে আরো বিস্তারিত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD