1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটিএ এর অভিযান: লা রিভারিয়া রিসোর্টসহ ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৫২ বার পঠিত

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটিএ এর অভিযান: লা রিভারিয়া রিসোর্টসহ ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাহী ম্যাজিষ্ট্রডের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন বিআইডব্লিউটিএ ঘোড়াশাল কর্তৃপক্ষ। ৯ জুলাই মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত
বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেড রফিকুল হকের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।

এসময় গুড়িয়ে দেয়া হয় অবৈধভাবে গড়ে উঠা লা রিভারিয়া নামক রিসোর্টের ৩ টি ভবন, সুইমিংপুল, ফকির ফ্যাশান লিমিটেড, তারিকুল ইসলাম ও জামানের বাউন্ডারী দেয়ালসহ ৩০ টি অবৈধভাবে নদী দখল করে গড়া স্থাপনা।

এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ ঘোড়াশাল এর উপ পরিচালক
মোহাম্মদ নুর হোসেন, উপ সহকারী পরিচালক মাহাবুব আলম তায়েফ, উপ সহকারী প্রকৌশলী মোতালিব হোসেনসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিষ্ট্রেড রফিকুল হক জানান, হাইকোর্টের নির্দেশে তারা নদী দখল মুক্ত করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছেন। এর ধারাবাহিকতায় অভিযানের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভার কেন্দুয়া এলাকায় অভিযান করেন। এসময় ভেকু দিয়ে অবৈধভাবে গড়ে তোলা একটি রিসোর্টের ৩ টি কটেজ, সুইমিংপুল, বিভিন্ন মালিকানাধীন অবৈধ বাউন্ডারী দেয়ালসহ ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। আগামী বৃহস্পতিবার সকাল থেকে ২য় দিনের মত তারা আবার উচ্ছেদ করবেন পরিচালনা করবেন বলে জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD