1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

নেত্রকোনার পূর্বধলায় অভিনব কৌশলে পাচার কালে ৬০ বস্তা ভারতীয় চিনি আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৮১ বার পঠিত

নেত্রকোনার পূর্বধলায় অভিনব কৌশলে পাচার কালে ৬০ বস্তা ভারতীয় চিনি আটক

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার দূর্গাপুর শ্যামগঞ্জ সড়কের বোর্ডের বাজার এলাকায় পূর্বধলা থানা পুলিশ রবিবার বিকালে বিশেষ অভিযান পরিচালনা করে, অভিনব কৌশলে পাচার কালে ৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম জানায়, ভারতীয় চোরাচালানকৃত চিনি বালির নীচে লুকিয়ে ময়মনসিংহ নিয়ে যাওয়া হচ্ছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম রবিবার বিকালে দূর্গাপুর শ্যামগঞ্জ সড়কের বোর্ডের বাজার এলাকায় অভিযান চালিয়ে হলুদ রংয়ের একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি করে বালুর নীচ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ এবং চিনি পাচারের সাথে জড়িত থাকায় দুই চোরাকারবারিকে আটক করে। আটককৃত চোরাকারবারিরা হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম এলাকার ছত্রিশ ঘোষের পুত্র রনজিত ঘোষ (৫২) ও টাঙ্গাইল জেলার মধুপুর  উপজেলার পোদ্দার বাড়ী গ্রামের মোঃ আব্দুল গফুরের পুত্র গোলাম মোস্তফা (৩১)।
আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পক্রিয়া চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD