নেত্রকোনার পূর্বধলায় অভিনব কৌশলে পাচার কালে ৬০ বস্তা ভারতীয় চিনি আটক
শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার দূর্গাপুর শ্যামগঞ্জ সড়কের বোর্ডের বাজার এলাকায় পূর্বধলা থানা পুলিশ রবিবার বিকালে বিশেষ অভিযান পরিচালনা করে, অভিনব কৌশলে পাচার কালে ৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম জানায়, ভারতীয় চোরাচালানকৃত চিনি বালির নীচে লুকিয়ে ময়মনসিংহ নিয়ে যাওয়া হচ্ছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম রবিবার বিকালে দূর্গাপুর শ্যামগঞ্জ সড়কের বোর্ডের বাজার এলাকায় অভিযান চালিয়ে হলুদ রংয়ের একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি করে বালুর নীচ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ এবং চিনি পাচারের সাথে জড়িত থাকায় দুই চোরাকারবারিকে আটক করে। আটককৃত চোরাকারবারিরা হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম এলাকার ছত্রিশ ঘোষের পুত্র রনজিত ঘোষ (৫২) ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পোদ্দার বাড়ী গ্রামের মোঃ আব্দুল গফুরের পুত্র গোলাম মোস্তফা (৩১)।
আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM