1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

চরফ্যাশনে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৬১ বার পঠিত

চরফ্যাশনে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলার চরফ্যাশনে অটোরিকশা থেকে ছিটকে পড়ে সাদিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অদ্য ৮ জুলাই (সোমবার) দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের তুলা গাছিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি উপজেলার শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আব্দুল ভাসানী আবাসনে বাসিন্দা ও নূর নবীর মেয়ে সাদিয়া।

নিহত শিশুর বাবা নূরনবী সাংবাদিকদের জানান, ফুফুর বাড়ি থেকে আসার পথে হঠাৎ অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যায় সাদিয়া। সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হক গণমাধ্যমকে জানান, নিহত শিশুর পরিবার ও রিকশাচালক প্রতিবেশী। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD