1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে সন্ধ্যায় জরুরী বৈঠক ডেকেছে আওয়ামীলীগ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২২৬ বার পঠিত

নয়া কণ্ঠ মহানগর ডেস্ক


চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৯ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যায় সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে জরুরি সভায় বসবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা।

বিপ্লব বড়ুয়া আরও বলেন, সারাদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন সাধারণ সম্পাদক। আমরা সর্বশেষ পরিস্থিতি বিবেচনা করে, পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করব।’

এর আগে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিতসংখ্যক নেতার সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে টিভি মনিটরিংয়ের মাধ্যমে বিএনপি ও সমমনা দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দলটির নেতারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD