1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় ডোপ টেস্টে গাঁজা ও ইয়াবা সেবনের প্রমাণ, যুবকের ৩ মাসের কারাদণ্ড গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে ৬০ হাজার টাকা করে অনুদান! ভাগ্য বদলের নতুন স্বপ্ন দেখাচ্ছে জিইউকে ও গিভডিরেক্টলি পঞ্চগড়ে ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, অনিয়ম-হয়রানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেপ্তার দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে ৬০ হাজার টাকা করে অনুদান! ভাগ্য বদলের নতুন স্বপ্ন দেখাচ্ছে জিইউকে ও গিভডিরেক্টলি

  • প্রকাশিতঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

সরকার শাহাদত হোসেন গাইবান্ধা থেকেঃ

নদীভাঙন, বন্যা আর দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা গাইবান্ধার চরাঞ্চলের মানুষের জীবনে আশার আলো নিয়ে এসেছে একটি বিশেষ উদ্যোগ। জীবিকার উন্নয়ন, আর্থিক স্বচ্ছলতা এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জেলার ৮ হাজার ৫০০ দরিদ্র পরিবার পাচ্ছে এককালীন ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক অনুদান।

‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ প্রকল্প’-এর আওতায় আন্তর্জাতিক সংস্থা ‘গিভডিরেক্টলি’র সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বাস্তবায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে গাইবান্ধার জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ি ইউনিয়ন এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের মোট ৮ হাজার ৫০০ পরিবারের হাতে দুই কিস্তিতে পৌঁছে দেওয়া হবে জনপ্রতি ৬০ হাজার টাকা।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম কিস্তিতে চলতি নভেম্বর মাসে প্রত্যেক পরিবারকে দেওয়া হবে ৯ হাজার টাকা। দ্বিতীয় কিস্তিতে আগামী ডিসেম্বর মাসে দেওয়া হবে অবশিষ্ট ৫১ হাজার টাকা। অর্থাৎ দুই কিস্তি মিলিয়ে প্রতিটি পরিবার পাবে মোট ৬০ হাজার টাকা।
নিজের প্রয়োজনেই ব্যয় করতে পারবেন অনুদানের টাকা
এ প্রকল্পের বিশেষত্ব হলো, অনুদানের অর্থ ব্যবহারে পরিবারগুলোর ওপর কোনো শর্ত আরোপ করা হয়নি। যে পরিবার যে কাজে অর্থ ব্যয় করাকে বেশি প্রয়োজন মনে করবে, তারা স্বাধীনভাবে সেই সিদ্ধান্ত নিতে পারবে।

কেউ ঘরবাড়ি মেরামত করবেন, কেউ গবাদিপশু কিনে আয় বাড়াবেন, কেউ ছোট ব্যবসা শুরু বা সম্প্রসারণ করবেন। আবার কেউ সন্তানের শিক্ষা, পারিবারিক প্রয়োজন কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয়ে অর্থ ব্যয় করতে পারবেন।
এ বিষয়ে এম. আবদুস সালাম বলেন, শর্তহীন আর্থিক সহায়তার মাধ্যমে চরাঞ্চলের পিছিয়ে পড়া পরিবারগুলোকে নিজেদের প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। এর ফলে পরিবারগুলো নিজেদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।
চরাঞ্চলের মানুষের জীবনে কতটা পরিবর্তন আনবে এই উদ্যোগ?
গাইবান্ধার চরাঞ্চলের মানুষের কাছে ৬০ হাজার টাকা শুধু আর্থিক সহায়তা নয়, বরং নতুন করে ঘুরে দাঁড়ানোর একটি সম্ভাবনা। দীর্ঘদিনের দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ ও জীবিকার অনিশ্চয়তার মধ্যে এ অর্থ অনেক পরিবারের জন্য নতুন উদ্যোগ গ্রহণের পথ খুলে দিতে পারে।

বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা, গবাদিপশু পালন, বসতবাড়ি সংস্কার ও সন্তানদের শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে পরিবারগুলো দীর্ঘমেয়াদি সুফল পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিইউকের পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাত, গিভডিরেক্টলির অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে গাইবান্ধার চরাঞ্চলের হাজারো অসহায় পরিবারের জীবনে আর্থিক নিরাপত্তা, আত্মনির্ভরশীলতা ও নতুন আশার দ্বার উন্মোচিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD