1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

কামারখন্দে আব্দুল কাইয়ুম মাস্টার এর বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানীর অভিযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

 

কামারখন্দে আব্দুল কাইয়ুম মাস্টার এর বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার মুগবেলাই লুৎফিয়া দিমুখী উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো: আব্দুল কাইয়ুম সরকারের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ উঠেছে। লম্পট শিক্ষক কাইয়ুম মাস্টার সপ্তম শ্রেণীর ছাত্রী মোছা: মারিয়া খাতুন কে বারবার যৌন হয়রানি করায় অতিষ্ঠ হয়ে মারিয়ার মা লম্পট শিক্ষক কাইম মাস্টারের বিরুদ্ধে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
জানা যায় গত ৯/৬/২০২৪ তারিখে স্কুলে নাচ শিখানোর অজুহাতে রুম থেকে অন্যান্য ছাত্রীদের বের করে দিয়ে যৌন হয়রানি করে লম্পট শিক্ষক কাইয়ুম মাস্টার। এতে করে ভুক্তভোগী ছাত্রী মারিয়া প্রচন্ড ভয় পায় এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ।

এ ব্যাপারে স্কুল ছাত্রী মারিয়ার মা ১৩/০৬/২০২৪ তারিখে বাদী হয়ে প্রধান শিক্ষক বরাবর অভিযুক্ত শিক্ষক লম্পট কাইয়ুম মাস্টারের বিরুদ্ধে চাকরি চ্যুত সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে অভিযোগ দিয়েছেন। অনুসন্ধানে জানা যায় অভিযুক্ত লম্পট শিক্ষক কাইয়ুম মাস্টার এ ধরনের ঘটনা পূর্বে অনেক ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব মাস্টারের নিকট জানতে চাইলে তিনি বলেন সপ্তম শ্রেণীর ছাত্রী মারিয়া খাতুন এর আম্মা আইসিটি শিক্ষক কাইয়ুম মাস্টারের বিরুদ্ধে একটি যৌন হয়রানির লিখিত অভিযোগ দিয়েছে। তার প্রেক্ষিতে ১৩/০৬/২০২৪ তারিখে অভিযুক্ত শিক্ষক কাইয়ুম মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দেই।কাইয়ুম মাস্টার ২৬/০৬/২০২৪ তারিখে সন্তোষজনক জবাব না দিলে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিষয়টি অবহিত করি। জবাব সন্তোষজনক না হওয়ায় ২৮/০৬/২০২৪ তারিখে সাতকর্ম দিবসের সময় দিয়ে আবার একটি নোটিশ দেয়া হয়েছে। বর্তমান ক্লাসে ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের ক্লাস করতে বিব্রত বোধ করায় শিক্ষককে ক্লাস থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

উক্ত বিদ্যালয় প্রধান শিক্ষক আরো বলেন ম্যানেজিং কমিটির সভাপতি বিষয়টি অবহিত আছেন, তিনি বলেছেন আমরা উভয় পক্ষের কাছে বিষয়টি শুনবো, এবং উক্ত শিক্ষক দোষি সাব্যস্ত হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

এই ঘটনায় উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি লম্পট শিক্ষক কাইয়ুম মাস্টারকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD