
আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বদলিজনিত বিদায় সংবর্ধনা।
রাজশাহী ব্যুরো ঃ আজ ৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার অপরাহ্ণে আরএমপি সদর দপ্তরে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) ড. মো: রুহুল আমিন সরকারের বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আরএমপি’র সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় অতিথির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার বিদায়ী কর্মকর্তার ব্যক্তি ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলেও সাফল্যের ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) জনাব সরকার ওমর ফারুক ও উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) জনাব মো: নাসির উদ্দিন যুবায়ের, আরএমপি, রাজশাহী।