1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে নড়াগাতীতে শিশু ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, বিচার চেয়ে মায়ের আর্তনাদ ‎জয়পুরহাটে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে অবস্থান, কারারক্ষী আটক ‎ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দাবিতে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা বগুড়ায় শ্রমিক দল নেতা আব্দুল ওয়াদুদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর ঘিরে গোবিন্দগঞ্জে প্রস্তুতির তোড়জোড়, অনুষ্ঠিত হলো সমন্বয় সভা। হবিগঞ্জ জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পটিয়ায় ব্যাংক কর্মকর্তার যৌতুক কান্ড,বিয়ের আগের রাতেই কনের আত্মহত্যা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত

পটিয়ায় ব্যাংক কর্মকর্তার যৌতুক কান্ড,বিয়ের আগের রাতেই কনের আত্মহত্যা।

সাংবাদিক :শাকিল শেখ স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের পটিয়ায় মেহেদী অনুষ্ঠানের আগে গলায় ফাঁস দিয়ে রীমা আক্তার (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের হীরা তালুকদার বাড়ির বাঁচা মিয়ার মেয়ে।

আজ বৃহস্পতিবার ২৭ জুন সন্ধ্যা ৮টায় এই ঘটনা ঘটে।

বিয়ের যৌতুক হিসেবে ফার্নিচার দেরিতে দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয় ওই তরুণীর। ঝগড়ার এক পর্যায়ে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার।
রীমার বড়বোন রুমি আকতার বলেন, আজ রাতে তাদের মেহেদী অনুষ্ঠান ছিল। কাল (শুক্রবার) দুপুরে ছিল বিয়ে।

পারিবারিকভাবে বিয়ে ঠিক হলে বিয়েতে বরপক্ষ প্রথমে কোন যৌতুকের দাবি না করলেও পরে ২ লাখ টাকা ও ফার্নিচার দাবি করে। গত পরশু বরযাত্রী বাবদ নগদ ২ লাখ টাকা বরপক্ষকে দেওয়া হয়েছে। এরপর ফার্নিচার চাইলে তাতেও আমাদের পরিবার রাজি হয়। কিন্তু মেহেদী অনুষ্ঠানের দিন ফানির্চার না দিলে তার স্বামী বিয়েতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে মোবাইলে আমার বোনের সাথে তার হবু স্বামীর ঝগড়া হয়। সে একটি চিরকুটও লিখে গেছে। এরপর ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে।

জানা গেছে, রীমার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদ আল আরাফা ব্যাংকের জুনিয়র ক্যাশ অফিসার বলে জানা গেছে। মোরশেদ একই এলাকার মফিজুর রহমানের ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD