1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম থানায় মামলা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম থানায় মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুর্বশত্রুতার জেরে নুর আলম (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ২৪ জুন সোমবার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া টাটকী এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুর আলম যাত্রামুড়া টাটকী এলাকার তোফাজ্জল হোসেন মিয়ার ছেলে। এ ঘটনায় আহতের বড় ভাই শাহীন মিয়া বাদী হয়ে শাহিন ওরফে ডিস শাহিন (৩০), রফিক খান (৩০), রুবেল ভুইয়া (৩৫), শ্রাবণ (২০), মেহেদী (২৪), শান্ত (২৪), কাজল (২৫), হৃদয় (২২), মারুফ (১৯), বাদন মিয়া (২২), জাকির (৩৫), সাহেদ (২৩), হাসান (১৯), নিরব (২০) ও মোসাঃ সাথি আক্তারসহ (২৮) আরো অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৪ জুন বিকেলে পূর্বশত্রুতার জেরে ২৫/৩০ সদস্যের এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র রাম দা, চাপাতি, চাইনিস কুড়াল, সুইচ গিয়ার, ছেন, দা, এসএস পাইপ ও লোহার রড নিয়ে টাটকি এলাকার তোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় তোফাজ্জল হোসেনের ছোট ছেলে নুর আলম বাধা দিলে সন্ত্রাসী তাকে এলোপাথারিভাবে পিটিয়ে ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ও তার মা মোসাঃ তলেমান নেছা এসে তাকে গুরুতর অবস্থায় উদ্বার করে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আসামিদের গ্ৰেফতারে পুলিশ তৎপর রয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD