1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

শেরপুরের শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৫১ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুর শ্রীবরদীতে গোয়াল ঘর থেকে মাসুদুর রহমান (৪৬) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) সকালে নিজ বাড়ির গোয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদুর রহমান স্থানীয় গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কাকিলাকুড়ার ইউপি সদস্য মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। মাসুদুর রহমান শ্রীবরদী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়নে গবরীকুড়া গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে।কাকিলাকুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব বলেন, স্কুলশিক্ষক মাসুদ সম্পর্কে আমার ভাতিজা। সকালে মাসুদের পরিবার ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে দেখেন মাসুদের মরদেহ গোয়াল ঘরে ঝুলছে। তাৎক্ষণিক থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে আসে।

মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল ছিল। এতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ছেলের কবরের পাশে যেন আমাকে মাটি দেওয়া হয়।’তিনি আরও বলেন, তার কোনো শত্রু নেই। আমাদের জানা মতে কারও সঙ্গে ঝামেলাও নেই। গতরাতে রাতে খেলা দেখে ঘুমাতে যায়। সকালে কী হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমরা শোকাহত।

এদিকে শিক্ষার্থীরাও তাদের শিক্ষকের এমন ঘটনায় শোকাহত।শ্রীবরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গোয়াল ঘর থেকে উদ্ধার করি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD