1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

নরসিংদীতে শিশুর লাশ উদ্ধার আটক-৩। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৫০ বার পঠিত

নরসিংদীতে শিশুর লাশ উদ্ধার!! আটক-৩

সাদ্দাম উদ্দিন রাজ রায়পুরা প্রতিনিধি নরসিংদী

নরসিংদীর পলাশে তিন বছরের শিশু মাইশার লাশ উদ্ধার করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী। এসময় ৩ জনকে আটক করেছেন র‍্যাব।
আটকৃতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী এলাকার জালাল শেখ (৪৮), তার স্ত্রী মাহফুজা (৩৯) ও ছেলে বিল্লাল শেখ (২০)।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে শহরের আলীজান জুট মিলে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সন্মেলনে সিনিয়র সহকারী পরিচালক র‍্যাব কমান্ডার নিশাত তাবাসসুম এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার এবং আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত গত ২১ জুন শনিবার নরসিংদী জেলার পলাশ থানায় ৩ বছরের শিশু মাইশা নিখোঁজের একটি জিডি হয়। ওই জিডির অনুসন্ধানে মাঠে নামে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল। তাঁরা পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ এর উপর ভিত্তি করে সন্দেহভাজন বিল্লালকে জিজ্ঞাসাবাদের জন্য নরসিংদীর র‍্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজ শিশু মাইশাকে বিল্লালের পিতা জালাল মিয়া হত্যা করে শৌচাগারের সেফটি ট্যাংকে লুকিয়ে রাখে। পরে র‍্যাব শিশু মাইশার লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেন। তিনি আরও জানান আটকৃতরা ওই এলাকার ভাড়াটিয়া। তাদের বিরুদ্ধে নরসিংদী জেলার পলাশ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD