1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

ঝিনাইগাতীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ দোকানে জরিমানা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

ঝিনাইগাতীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ দোকানে জরিমানা

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৪ জুন সোমবার সকালে ঝিনাইগাতী উপজেলার মেইন রোডের কয়েকটি মিষ্টির দোকানে এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর জেলার সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করে বিভিন্ন ধারায় এই জরিমানা আদায় করেন।

এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যগণ অভিযানে সহায়তা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর জেলার সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, ঝিনাইগাতী সদর বাজারের কয়েকটি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। কার্টুনের ওজন বেশি থাকায় গ্রাহকরা মিষ্টি ওজনে কম পাচ্ছে। এ কারণে জরিমানা ও কিছু কার্টুন ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এছাড়াও তিনি বিভিন্ন ফাস্ট ফুড ও ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বা ঔষধ আছে কিনা তা যাচাই বাছাই করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD