1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

পদ্মা নদীতে জাটকা ইলিশ নিধন কালে নাজিরগঞ্জ নৌপুলিশের হাতে ২ জেলে আটক। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

 

পদ্মা নদীতে জাটকা ইলিশ নিধন কালে নাজিরগঞ্জ নৌপুলিশের হাতে ২ জেলে আটক

মোঃ সুজন খন্দকার,স্টাফ রিপোর্ট  ঃ পদ্মা নদীতে সরকারি আইন অমান্য অবৈধ ভাবে জাটকা ইলিশ মাছ নিধন কালে ২ জেলেকে আটক করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। সেই সাথে জব্দ করা হয়েছে একটি ইঞ্জিন চালিত মাছ ধরা নৌকা ও বিপুল পরিমানে কারেন্ট জাল। যার মুল্য প্রায় লক্ষাধিক টাকা।

শুক্রবার ২১শে জুন সন্ধায় নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির চৌকস অফিসার ইনচার্জ  “মোঃ সাইদুর রহমান” এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলো, পাবনা জেলার সুজানগর থানাধীন গোপালপুর গ্রামের মৃত গফুর আলির ছেলে ০১। মোঃ শাকের আলী (৫০), ও একই গ্রামের মোঃ বাসু মিয়ার ছেলে ০২। মোঃ ফরিদুল ইসলাম (৩২)। আসামিদের বিরুদ্ধে অভিযোগ এরা পদ্মা নদীর মাঝখানে  নাজিরগঞ্জ ইউনিয়নের বরখাঁপুর সংলগ্ন বটতলা নামক স্থানে ইঞ্জিন চালিত নৌকা যোগে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ মাছ নিধন করছিলো। যা সরকার আইন পরিপন্থী। এসময় নৌপুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা কারেন্ট জাল ফেলে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে দ্রুত  পালিয়ে যাওয়ার চেষ্টা করলে,পরে ধাওয়া করে তাদের আটক করে নাজিরগঞ্জ নৌপুলিশ।

এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, পদ্মা ও যমুনা নদীতে অবৈধ ভাবে জাটকা ইলিশ মাছ নিধন কালে নাজিরগঞ্জ নৌপুলিশ অভিযান করে একটি ইঞ্জিন চালিত নৌকা ও বিপুল পরিমান কারেন্ট জাল সহ  ২ জেলেকে আটক করা হয়েছে।  পরে তাদের বিরুদ্ধে জাটকা ইলিশ নিধন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নাজিরগঞ্জ নৌপুলিশ সদা সতর্ক অবস্থায় রয়েছে পদ্মা ও যমুনা নদীতে কাউকে সরকারী আইন অমান্য করে জাটকা ইলিশ মাছ স্বীকার করার সুযোগ দেওয়া হবে না।  নাজিরগঞ্জ নৌপুলিশের নিয়মিত  এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD