1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

শ্রীপুরে চেয়ারম্যানের আসনে শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

শ্রীপুরে চেয়ারম্যানের আসনে শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসেছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন। মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার মাধ্যমে প্রথম অফিস করেন তিনি।
একই অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানাও প্রথম অফিস করেন। এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানাকে সংবর্ধনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন উপজেলা প্রশাসন, জনগণ, ভোটার ও দলের নেতাকর্মীদের প্রতি কৃজ্ঞতা জানিয়ে বলেন, যারা আমাকে ভোট দিয়ে এ আসনে বসিয়েছেন তাদের কাছে আমি দায়বদ্ধ। মাননীয় সংসদ সদস্য সাকিব আল হাসানের সহযোগিতা নিয়ে আমার পিতা বীরমুক্তিযোদ্ধা শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন স্থানীয় নেতাকর্মীরা সাধারণ জনগণ। নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন তাঁর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার হাজার হাজার মানুষের দুপুরে খাবারের ব্যবস্থা করেন।

গত ৮ই মে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার কনিষ্ঠ পুত্র শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন মোটর সাইকেল প্রতিক নিয়ে বিপুল ভোটে এই প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ গত ৬ জুন খুলনা বিভাগীয় কমিশনার তাদেরকে শপথবাক্য পাঠ করান। পরবর্তিতে পৃথক পৃথকভাবে তাদের নামে গেজেট প্রকাশ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD