1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র আর মেনে নেওয়া হবে না: আমরা মুক্তিযোদ্ধার সন্তান। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২২৭ বার পঠিত

 

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র আর মেনে নেওয়া হবে না

আমরা মুক্তিযোদ্ধার সন্তান

প্রেস বিজ্ঞপ্তি:

গত ৯ জুন রোববার ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন,মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও তাদের সন্তানদের অধিকার।বাংলাদেশে মাত্র ২ থেকে আড়াই লাখ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন।তাদের ত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ।মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংগঠনের সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. আব্দুর রশিদ মন্ডল রানা,সাংগনিক সম্পাদক ইঞ্জি.শাহ পরান সিদ্দিকী তারিক,মানবাধিকার নেত্রী রুবিনা ইয়াসমিন অন্তরা,ইকরামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি.অনি সামদানী চৌধুরী,হিসাব নিরীক্ষা সম্পাদক মো.সালাউদ্দিন,দপ্তর সম্পাদক আব্দুর রউফ আনসারী, কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম মিলন,আবদুল্লাহ আল মমিন,সানোয়ার রাসেল,মহানগর নেতা মাসুদ রানা, হাসান গাজী, সোহেল আহমেদ।ভার্চুয়ালি যুক্ত হন প্রেসিডিয়াম সদস্য কামরুল ফারুক, লুবনা খান,কেন্দ্রীয় সদস্য এড.ইকবাল মামুন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বৈঠকে শোকাবহ আগস্ট ‘কষ্ট ও কলঙ্ক’ নামক স্মরনিকা প্রকাশ এবং সাংগঠনিক গতির জন্য জেলা ও উপজেলায় সম্মেলন, সফর, গোলটেবিল বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।

সেই সাথে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির গঠনতন্ত্র সংশোধনের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবিরকে আহ্বায়ক এবং কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. সাইফুল বাহার মজুমদারকে সদস্য সচিব ও
স্মরনিকা প্রকাশনার জন্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নকে আহ্বায়ক ও প্রচার ও প্রকাশনা সম্পাদক অনি সামদানী চৌধুরীকে সদস্য সচিব করে দুটি উপ-কমিটি গঠন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD