1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

মেহেরপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

মেহেরপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যে মেহেরপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে ভূমিসেবা সপ্তাহ ১৪ জুন পর্যন্ত চলবে।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমানের সভাপতিত্বে “স্মার্ট ভূমীসেবা,স্মার্ট নাগরীক” শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা.কাজী নাজিব হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, সদর থানার ওসি শেখ কনি মিয়া, পিপি পল্লব ভট্টাচার্য, জিপি গোলাম মোস্তফা।

এছাড়াও এসময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, লতিফুন্নেছা লতা, ৭,৮,৯ ওয়ার্ডের পৌর কাউন্সিলর রোকসানা কামাল রুনু, ইউপি সচিব সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদন, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD