1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ বাড়ি থেকে তাড়িয়ে দিলেন বাবাকে। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৭২ বার পঠিত

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ বাড়ি থেকে তাড়িয়ে দিলেন বাবাকে

মোঃ মোবারক হোসেন নাদিম নরসিংদী জেলা প্রতিনিধি

৭ই জুন ২০২৪ইং শুক্রবার নরসিংদী সদর উপজেলা ভেলানগর ১নং ওয়ার্ড এন কে এন স্কুল পশ্চিম গেইট সংলগ্ন খন্দকার মফিজুল ইসলাম (মাহাবুব মাষ্টার) কে
নির্মম নির্যাতন ও প্রতারণা জালিয়াতির মাধ্যমে সকল অর্থ ও বাড়ি ঘর জায়গা জমি আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে।
বিগত ১/০২/২০২৪ ইং তারিখ
খন্দকার মফিজুল ইসলাম( মাহাবুব মাষ্টার) এর আত্মীয় স্বজনরা ও তার মেয়ে খন্দকার মিরা, খন্দকার মাহাবুবা ইসলাম, মামা বাকিউল্লাহ, খালা মিলি,খালু সৈয়দ শাহীন সহ আরো অনেক সন্ত্রাসীরা মিলে ষড়যন্ত্র ও জিম্মি করে পাঁচতলা ফাউন্ডেশন বিল্ডিং এর তিনতলা নির্মাণ সম্পন্ন করা বাড়ি কিছু অংশ হেবা দলিলের মাধ্যমে জোরপূর্বক প্রাণনাশের হুমকি দিয়ে লিখে তাকে বাড়ি থেকে বেড় করে দেন এবং খন্দকার মফিজুল ইসলাম এর স্ত্রী’র পেনশনের ৩০ লক্ষ টাকা মেয়ে খন্দকার মিরা ও খন্দকার খুকুমণি জিম্মি করে পাওয়ার নিয়ে সমস্ত টাকা মেয়েরা উঠিয়ে নেন। তারপর গত ৩১/০৫/২০২৪ই তারিখ খন্দকার মফিজুল ইসলামকে মেয়েকে শ্লীলতাহানি একটি মিথা মামলা ও বানোয়াট নাটক সাজিয়ে তাকে শূন্য হাতে রাতের আঁধারে জোরপূর্বক প্রাণনাশের হুমকি ও মারধর করে বাসা থেকে বাহির করে দেয়।’ পিতা লজ্জা ও অভিমান নিয়ে কিছু না বলে চলে যান বাসা ছেড়ে। মেয়েরা তাতেও দমেনি, পিতার বিরুদ্ধে নরসিংদী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেন।
পিতা নিরুপায় হয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়ান, মহামান্য আদালত তাকে আটকাদেশ না দিয়ে জামিন মঞ্জুর করেন। মেয়েরা লজ্জায় আদালতে হাজির হয়নি।

খন্দকার মফিজুল ইসলামের অভিযোগ আমার বাড়ি আমার ঘর আমাকে বাসায় ঢুকতে দিচ্ছেনা এবং আমাকে দিনরাত রাস্তায় রাস্তায় দিন কাটাতে হচ্ছে, ভাগ্যের কি নির্মম ইতিহাস। খন্দকার মফিজুল ইসলাম আরো বলেন আমার বাসায় সবসময়ই ভিতরে বাহিরে তালা লাগিয়ে রাখে। যাতে আমি ডুকতে না পারি, কিছু মানুষ আমাকে বলছে আপনার বাসায় বহিরাগত ছেলে মেয়েদের আনাগোনা যাতায়াত আছে। আমার ধারণা আমাকে বাহির করে তারা স্বাধীন ভাবে চলাফেরার সুবিধা নিচ্ছে। মানুষ বলছে ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারনি কেন। তারা যেভাবে চলছে এটা কোন মানুষের ভিতরে পড়ে না। সাধারণ মানুষের  ধারণা তাহারা সারাদিন রাত বাসায় তালা ঝুলিয়ে বহিরাগত লোকজন নিয়ে নেশার আসর জমায়। আমি খন্দকার মফিজুল ইসলাম অনেক কষ্টের মাঝে দিনপাত করছি। খেয়ে না খেয়ে বেঁচে ও কঠিন কষ্ট দিনপাত করছি। এমন অবস্থায় আমি নিরুপায় হয়ে নরসিংদী মডেল থানয় হাজির হইয়া একটি অভিযোগ করি। গত ৩১/০৫/২০২৪ তারিখে দাখিল করি। খন্দকার মফিজুল ইসলাম বলেন আমি আইনের মাধ্যমে সহযোগিতা চেয়ে বার বার ব্যর্থ হয়েছি। নিরুপায় হয়ে সকল সাংবাদিকদের প্রতি সহযোগিতা কামনা করছি।আবারও আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকর্ষণ করছি, সঠিক তদন্ত করে আমাকে আমার বাসায় উঠিয়ে দিতে সাহায্য প্রার্থনা করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD