
কর্তৃপক্ষের উদাসীনতার কারনেই এসএসসি পরীক্ষার আশানুরূপ ফলাফল অর্জন হয়নি: অভিভাবক মহল
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী শিক্ষা বোর্ডে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ গ্রহন করে ।
এই ১৬৩ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১৪ জন জি.পি.এ- ৫ পেয়েছে । এবং ১৯ জন ফেল করেছে।
অভিজ্ঞ মহলের ধারণা বর্তমান বাংলাদেশের কোনো স্কুলে এসএসসি পরীক্ষায় এতো পরিমাণ শিক্ষার্থী ফেল করে এটা বিশ্বাসযোগ্য নয় । তিলকপুর স্কুলে ১৯ জন শিক্ষার্থী ফেল করার পিছনে তারা শিক্ষকদের গাফিলতিকে দায়ী করছে । শিক্ষকরা স্কুলে সঠিকভাবে লেখাপড়া না করিয়ে প্রাইভেট ও কোচিং এর দিকে ঝুঁকে পড়ায় স্কুলের ফলাফল এতোটা খারাপ হয়েছে । তবে এর পিছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজস্ব দায় এড়াতে পারেন না ।
আক্কেলপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুরুল আলম মিনার উপজেলায় যোগদানের পর তিনি নিজ উদ্যেগে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় তিলকপুর উচ্চ বিদ্যালয়কে জাতীয় পর্যায়ে নিয়ে গিয়েছে । তিনি মনে করেন , প্রতিটি ছেলেমেয়ের বিকেলটা কাটুক খেলাধুলায় । পাশাপাশি লেখাপড়ার দায়িত্বটা তাদের নিজেদের ।
এখন প্রশ্ন হচ্ছে, উপজেলা নির্বাহী অফিসার উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে স্কুলের লেখাপড়ার খোঁজ নেওয়ার সময় পাবে বলে অভিভাবকরা মনে করেন না । তবে সেকেন্ডারি শিক্ষা অফিসার ও স্কুলের প্রধান শিক্ষক ফলাফল খারাপের দায় থেকে নিজেদের মুক্ত করতে পারেন না । অন্যান্য বছরের তুলনায় কেনো এবার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হলো টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন বলে অভিভাবক মহল মনে করেন । এবং আগামীতে যাতে এ ধরনের ফলাফল না হয় সে বিষয়ে দৃষ্টি রাখবেন ।