1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় এবার ধরাশায়ী হলেন ইউএনও’র হাতে। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২০২ বার পঠিত

 

স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় এবার ধরাশায়ী হলেন ইউএনও’র হাতে

মোস্তাফিজুর রহমান,রাজশাহী ব্যুরো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার উপর দিয়ে তুলশীগঙ্গা নদী প্রবাহিত । উক্ত নদীর পাড়ে শাহ মকদুম মাজার রয়েছে । আক্কেলপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব মনজুরুল আলম মিনার সকাল ১০.৫৫ টায় সরকারি কাজে সেখানে গেলে দেখতে পান ১৬ হতে ১৮ বছর বয়সী বেশ কিছু ছেলে  মোবাইল ফোনে কেউ গেম, কেউ চ্যাট, কেউ টিকটক এডিটিং করছে । তারা সবাই দশম, একাদশ,  দ্বাদশ শ্রেণির  ছাত্র । অনেকের সাথে ব্যাগও ছিল। এ সময় তাদের সবার স্কুল, কলেজ খোলা বা পরীক্ষা  সামনে এই সময় তারা এখানে কেন? এ প্রশ্নটা স্থানীয় সুশীল সমাজ , রাজনৈতিক ব্যক্তিবর্গ ও অভিভাবকদের হওয়ার কথা । কিন্তু এ দৃশ্যটা কেনো তাদের দৃষ্টিতে না এসে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিতে আসলো । এর কোন সদুত্তর কেউ বলতে পারবে না । হয়তো  তাদের অভিভাবকরা  জানে তারা শিক্ষা প্রতিষ্ঠানেই আছে। তারা প্রতিদিনই এখানে আসে কিন্তু   তাদেরকে কেউ  বারন করেছে কিনা তা জানা নেই।

উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিষয়টি দৃষ্টিকটু হওয়ায় তাদেরকে পড়াশোনার গুরুত্ব,  ভবিষ্যতের  জন্য  এই সময়  অপচয়ের  প্রভাব,  মোবাইল  ফোনের অপব্যবহারে পরিনতি ইত্যাদি  বিষয়ে বলার পর তারা উনাকে  কথা দিয়েছে  এই স্থানে তারা আর আসবে না, এখন থেকে নিয়মিত ক্লাস,  পড়াশোনা করবে।

অভিজ্ঞমহল মনে করেন , উপজেলা নির্বাহী অফিসারের মতো  সুশীলসমাজের ব্যক্তি এবং  অভিভাবকরা সচেতন হলেই মোবাইল ফোনের অপব্যবহার থেকে ছাত্র / ছাত্রীদের দূরে রাখতে পারবে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD