1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

শেরপুরে মাহিন্দ্র ট্রাক্টারের স্প্রিংয়ে গলা আটকে এক কৃষকের মৃত্যু। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৬১ বার পঠিত

শেরপুরে মাহিন্দ্র ট্রাক্টারের স্প্রিংয়ে গলা আটকে এক কৃষকের মৃত্যু।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর গ্রামে ৩ জুন সোমবার সকাল ৮টার দিকে মাহিন্দ্র ট্রাক্টারের স্প্রিংয়ের সাথে গলা আটকে গিয়ে মন্ডল মিয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে।

নিহত মন্ডল মিয়া সদর উপজেলার চরখারচর হুইক্কার বাড়ী গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, সদর উপজেলার চরখারচর হুইক্কার বাড়ী গ্রামের কৃষক মন্ডল মিয়া সোমবার সকালে একটি মাহিন্দ্র ট্রাক্টার ভাড়া নিয়ে তার বোরো খেতে ধানের আটি আনতে যায়। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে মন্ডল মিয়া মাহিন্দ্র ট্রাক্টারের নিচে আশ্রয় নেয়। এদিকে কিছুক্ষণ পরে ওই ট্রাক্টারের চালক গাড়ী স্ট্রাট দিলে ট্রাক্টারের নিচে থাকা মন্ডল মিয়ার গলা ট্রাক্টারের স্প্রিংয়ে আটকে গিয়ে ঘটনাস্থলেই সে নিহত হন। খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে মন্ডল মিয়ার লাশ উদ্ধার করে।

এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে নিহত মন্ডল মিয়ার পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে তার লাশ দাফনের আবেদন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD