1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজবাড়ী জেলা প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এই দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর’ স্ট্যাটাস দিয়ে হৃদয় শেখ (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রাত আড়াইটার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রফিক শেখের ছেলে।

স্থানীয়রা জানান, হদয় তার মায়ের ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি দুটি বিয়ে করেন এবং দুটিই বিচ্ছেদ হয়। আত্মহত্যার আগে হৃদয় ফেসবুকে স্ট্যাটাস দেন।

তিনি লেখে- ‘আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে, সেটা যতবারই মনে পড়ে না কেন ততবারই তাকে মেরে ফেলে। এত সুন্দর জীবন মানুষের হয়, আর আমার জীবনটা দুঃখে ভরা। ভালো থাকুক এই ত্রিভূবনের মানুষগুলো। সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারে না, সেটা তাকে মনে করতেই হবে। এই দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। চলে যাওয়ার পিছনে কেউ নেই নিজের ইচ্ছাতেই ছেড়ে দিলাম এই দুনিয়া। ভালো থাকুক সবাই।’

কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD