1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিত তিলকপুর উচ্চ বিদ্যালয়। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২১০ বার পঠিত

বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিত তিলকপুর উচ্চ বিদ্যালয়।

মোস্তাফিজুর রহমান, রাজশাহী ব্যুরো

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায়  অবস্থিত তিলকপুর উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থী  ইশা, তিশা ও সাজিদ, রাজশাহী বিভাগীয় পর্যায়ে “বিজ্ঞান কুইজ” প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ!!

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুরুল আলম মিনারের  ব্যক্তিগত প্রচেষ্টায় এবং তিলকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রমে ছাত্র / ছাত্রীগণ জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়েছে । এই মেধাবী ৩ জন শিক্ষার্থী  কুইজ, বির্তক, রচনা প্রতিযোগিতা, বিজ্ঞান মেলার সেরা স্টলসহ যতগুলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সবগুলোতেই উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে তারা  পুরষ্কার গ্রহণ করেছেন বলে তিনি অত্যধিক আনন্দিত ও গর্বিত । তিনি মনে করেন , এইসব শিক্ষার্থীদের হাত ধরে  আক্কেলপুর  অনেক দূর এগিয়ে যাবে, তাদের দেখে অনুজরা অনুপ্রাণিত হবে বলে তিনি  বিশ্বাস করেন ।

তিনি আরো বলেন , তিলকপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সবার  অকৃত্রিম প্রচেষ্টায় আক্কেলপুর উপজেলা জাতীয় পর্যায়ে পৌঁছাতে পেরেছে বলে তিনি সবাইকে ধন্যবাদ জানান। তিনি মনে করেন , আগামীতে আক্কেলপুর উপজেলা  বড় ধরনের সাফল্য দেশ ও জাতিকে  উপহার দিবে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD