বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিত তিলকপুর উচ্চ বিদ্যালয়।
মোস্তাফিজুর রহমান, রাজশাহী ব্যুরো
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় অবস্থিত তিলকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইশা, তিশা ও সাজিদ, রাজশাহী বিভাগীয় পর্যায়ে "বিজ্ঞান কুইজ" প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ!!
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুরুল আলম মিনারের ব্যক্তিগত প্রচেষ্টায় এবং তিলকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রমে ছাত্র / ছাত্রীগণ জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়েছে । এই মেধাবী ৩ জন শিক্ষার্থী কুইজ, বির্তক, রচনা প্রতিযোগিতা, বিজ্ঞান মেলার সেরা স্টলসহ যতগুলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সবগুলোতেই উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে তারা পুরষ্কার গ্রহণ করেছেন বলে তিনি অত্যধিক আনন্দিত ও গর্বিত । তিনি মনে করেন , এইসব শিক্ষার্থীদের হাত ধরে আক্কেলপুর অনেক দূর এগিয়ে যাবে, তাদের দেখে অনুজরা অনুপ্রাণিত হবে বলে তিনি বিশ্বাস করেন ।
তিনি আরো বলেন , তিলকপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সবার অকৃত্রিম প্রচেষ্টায় আক্কেলপুর উপজেলা জাতীয় পর্যায়ে পৌঁছাতে পেরেছে বলে তিনি সবাইকে ধন্যবাদ জানান। তিনি মনে করেন , আগামীতে আক্কেলপুর উপজেলা বড় ধরনের সাফল্য দেশ ও জাতিকে উপহার দিবে ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM