1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

শেরপুরে সুধীজনদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

শেরপুরে সুধীজনদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন

আল-আমিন স্টাফ রিপোর্টার: জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং সহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণকল্পে সুধীজনদের সাথে শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে বিকেল সাড়ে ৪টায় শেরপুর সদর থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার শেরপুর সদর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকগণের সহিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালান সহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্ব স্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, শেরপুর সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, সুধীজন, শিক্ষক মন্ডলী বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ সহ শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD