1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে

নেত্রকোণায় এবারের শ্রেষ্ঠ ওসি আবুল কালাম (পিপিএম)। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২১২ বার পঠিত

নেত্রকোণায় এবারের শ্রেষ্ঠ ওসি আবুল কালাম (পিপিএম)

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

এবার ষষ্ঠ বারের মতো নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম)।চোরাচালান জব্দ ও মাদক উদ্ধারে ব্যাপক ভূমিকা রাখায় একাধিকবার আইজিপি পুরস্কার পেয়েছেন ওসি আবুল কালাম।সোমবার(১৩ মে) পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের ‘মাসিক অপরাধ সভা’ অনুষ্ঠিত হয়।এতে অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) হারুন-অর রশীদ (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, চোরাচালান, ভিকটিম উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা ও জনতুষ্টিসহ সার্বিক মূল্যায়নে  নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালামকে (পিপিএম) জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয়। পাশাপাশি তাকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আবুল কালাম (পিপিএম) প্রতিবেদককে জানায়, পুরষ্কার প্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। এ পুরস্কার প্রাপ্তিতে ভালো কাজের প্রতি উৎসাহ বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাসহ জনসেবামূলক কাজে জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহায়তা চান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD